|
বঙ্গাব্দ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

রামগঞ্জে পানিতে ডু'বে চন্ডিপুর ইউনিয়নে ৫ ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃ'ত্যু

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-08-07 18:42:51
  • 2543 বার পঠিত
রামগঞ্জে পানিতে ডু'বে চন্ডিপুর ইউনিয়নে ৫ ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃ'ত্যু
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ প্রতিনিধি: মোঃ আব্দুর রহিম 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে পানিতে পড়ে মহসিন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত মহসিন চণ্ডীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উজির আলী হাজীর বাড়ির বাসিন্দা দেলোয়ার হোসেন ও সেলিনা বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মহসিন বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহসিনের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। প্রতিবেশী ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে বর্ষা মৌসুমে পুকুর, খাল ও জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। বিশেষ করে শিশুদের একা জলাশয়ের আশপাশে যেতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER