রামগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভা, আগামীকাল বাদ আছর দোয়া ও মিলাদ...
- পোষ্ট টাইম : 2026-08-14 22:08:03
- 1713 বার পঠিত
রামগঞ্জ প্রতিনিধি: মোঃ আব্দুর রহিম মিজান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বাদ আছর রামগঞ্জ পাটবাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং দোয়া ও মিলাদ মাহফিল সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
